লাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজপথের কর্মসূচিতে রাজনৈতিক মতপার্থক্য নিরসন হবে না। রাজনৈতিক দলগুলোর সাধারণ মতৈক্যের ওপর ভিত্তি করে দেশের সংকট উত্তরণে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে দলের নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় এ মন্তব্য করেন সাইফুল হক। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাইফুল হক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য নিরসন হয়ে গেলেও এখন রাজপথে তা সমাধান করা যাবে না। জবরদস্তি বা চাপ প্রয়োগ করে মতপার্থক্য দূর করা সম্ভব নয়। যেখানে অধিকাংশ রাজনৈতিক দল ফেব্রুয়ারির নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটে অংশ নিতে মত দিয়েছেন, সেখানে সরকারেরও এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর সাধারণ মতৈক্যের ওপর ভিত্তি করে দেশের সংকট উত্তরণে সরকারকে পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত ঐকমত্য কমিশন ও সরকারের অদূরদর্শীতার কারণে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও বিভেদ সৃষ্টি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রজ্ঞার অভাবে এ বিভেদ আরও বেড়েছে এবং সরকার নিজেদের দায় এড়িয়ে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক দলগুলোর দিকে বল ছুঁড়ে দিয়েছে।
আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বোঝাপড়া না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যেন টাকার খেলায় পরিণত না হয় তার নিশ্চয়তা দিতে হবে। তিনি নির্বাচন কমিশন ও সরকারকে সতর্ক করে বলেছেন—নির্বাচনে সন্ত্রাস, পেশীশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ১৭ বছর ধরে উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় থাকা মানুষের অধিকার কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা যাবে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, আবুল কালাম আজাদ, যুবরান আলী জুয়েল, জামাল সিকদার, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান, সিদ্দিকুর রহমান, হরিলাল দাস, মোহাম্মদ সৈকত, নান্টু দাস, শিবু মোহান্ত প্রমুখ।
প্রকাশের তারিখ: ৮ নভেম্বর, ২০২৫ | greatitbd@gmail.com
রাজপথের কর্মসূচিতে রাজনৈতিক মতপার্থক্য নিরসন হবে না: সাইফুল হক
রাজপথের কর্মসূচিতে রাজনৈতিক মতপার্থক্য নিরসন হবে না: সাইফুল হক
লাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজপথের কর্মসূচিতে রাজনৈতিক মতপার্থক্য নিরসন হবে না। রাজনৈতিক দলগুলোর সাধারণ মতৈক্যের ওপর ভিত্তি করে দেশের সংকট উত্তরণে সরকারকে পদক্ষেপ নিতে হবে।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে দলের নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় এ মন্তব্য করেন সাইফুল হক। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।সাইফুল হক বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্য নিরসন হয়ে গেলেও এখন রাজপথে তা সমাধান করা যাবে না। জবরদস্তি বা চাপ প্রয়োগ করে মতপার্থক্য দূর করা সম্ভব নয়। যেখানে অধিকাংশ রাজনৈতিক দল ফেব্রুয়ারির নির্বাচনের দিন একই সঙ্গে
গণভোটে অংশ নিতে মত দিয়েছেন, সেখানে সরকারেরও এর বাইরে যাওয়ার সুযোগ নেই।সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর সাধারণ মতৈক্যের ওপর ভিত্তি করে দেশের সংকট উত্তরণে সরকারকে পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত ঐকমত্য কমিশন ও সরকারের অদূরদর্শীতার কারণে রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও বিভেদ সৃষ্টি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রজ্ঞার অভাবে এ বিভেদ আরও বেড়েছে এবং সরকার নিজেদের দায় এড়িয়ে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক দলগুলোর দিকে বল ছুঁড়ে দিয়েছে।আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বোঝাপড়া না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন যেন টাকার খেলায় পরিণত না হয় তার নিশ্চয়তা দিতে হবে। তিনি
নির্বাচন কমিশন ও সরকারকে সতর্ক করে বলেছেন—নির্বাচনে সন্ত্রাস, পেশীশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশন বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ১৭ বছর ধরে উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় থাকা মানুষের অধিকার কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা যাবে না।বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, আবুল কালাম আজাদ, যুবরান আলী জুয়েল, জামাল সিকদার, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান, সিদ্দিকুর রহমান, হরিলাল দাস, মোহাম্মদ সৈকত, নান্টু দাস, শিবু মোহান্ত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকের নাম
greatitbd@gmail.com | 01737164838
House-21, Road-4, Block-B, West Dhanmondi Housing, Bosila Road, Mohammadpur, Dhaka-1207.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত