সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার অ্যাগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে মো. ওমর ফারুক এবং ডুমরাই মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম। নিহত ফরিদুল ইসলাম কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমর ফারুক দপ্তর সম্পাদক ছিলেন।
ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আতিকুর রহমান আতিক বলেন, ওই দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরে তাদের অবস্থার অবনতি হলে ওমর ফারুককে বগুড়া টিএমএসএস ও ফরিদুলকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তাদের দুজনের মৃত্যু হয়। প্রথমে ওমর ফারুক পরে ফরিদুল মারা যান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। ঘাতক যানটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।
এদিকে বিএনপির দুই কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রায়গঞ্জ উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশের তারিখ: ৮ নভেম্বর, ২০২৫ | greatitbd@gmail.com
সড়কে প্রাণ গেল দুই কৃষক দল নেতার
সড়কে প্রাণ গেল দুই কৃষক দল নেতার
সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা নাহার অ্যাগ্রো কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে মো. ওমর ফারুক এবং ডুমরাই মধ্যপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম। নিহত ফরিদুল ইসলাম কৃষক দলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওমর ফারুক দপ্তর সম্পাদক ছিলেন।ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী দুজনের মৃত্যুর খবর
নিশ্চিত করেছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আতিকুর রহমান আতিক বলেন, ওই দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে ভূঁইয়াগাঁতী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পরে তাদের অবস্থার অবনতি হলে ওমর ফারুককে বগুড়া টিএমএসএস ও ফরিদুলকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তাদের
দুজনের মৃত্যু হয়। প্রথমে ওমর ফারুক পরে ফরিদুল মারা যান।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। ঘাতক যানটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।এদিকে বিএনপির দুই কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে রায়গঞ্জ উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ শোকবার্তায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশকের নাম
greatitbd@gmail.com | 01737164838
House-21, Road-4, Block-B, West Dhanmondi Housing, Bosila Road, Mohammadpur, Dhaka-1207.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত