Search

Popular Searches
বাংলাদেশ রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য বিশ্ব
জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৬৫৯

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৬৫৯

ডেঙ্গুর প্রকোপ কমলেও নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শনিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭০ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, খুলনা বিভাগে ৩১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৭ জন রোগী রয়েছেন।

এছাড়া গত এক দিনে সারা দেশে ৬৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৬৪ হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, আর মারা গেছেন ২৫৯ জন।

Search Articles