রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও মতপার্থক্যের কারণে যদি দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তবে জাতি তা ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যাওয়া আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিভেদের কারণেই যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, এই জাতি আমাদের ক্ষমা করবে না।”
বিএনপির এই নেতা বলেন, “গণতন্ত্র রক্ষা ও স্বাধীনতার স্বার্থে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। মতাদর্শগত পার্থক্য সত্ত্বেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
প্রকাশের তারিখ: ২৬ অক্টোবর, ২০২৫ | greatitbd@gmail.com
রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন
রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরলে জাতি ক্ষমা করবে না: সালাহউদ্দিন
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ ও মতপার্থক্যের কারণে যদি দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তবে জাতি তা ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য
করেন।সালাহউদ্দিন আহমদ বলেন, “অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগোতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যাওয়া আমাদের দায়িত্ব।”তিনি আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বিভেদের
কারণেই যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, এই জাতি আমাদের ক্ষমা করবে না।”বিএনপির এই নেতা বলেন, “গণতন্ত্র রক্ষা ও স্বাধীনতার স্বার্থে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে একসঙ্গে কাজ করতে হবে। মতাদর্শগত পার্থক্য সত্ত্বেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সম্পাদক ও প্রকাশকের নাম
greatitbd@gmail.com | 01737164838
House-21, Road-4, Block-B, West Dhanmondi Housing, Bosila Road, Mohammadpur, Dhaka-1207.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত