ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কর্মসূচিতে যাওয়ায় আওয়ামী লীগ নেতার ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার আত্মীয় বিএনপি নেতা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের সদর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে সোপেন বিএনপির কর্মসূচিতে উপস্থিত হন। এ নিয়ে ক্ষুব্ধ হন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রেজাউল মোল্লাকে রবি মেম্বার ও তার সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সময় আহত বিএনপি কর্মী রেজাউল মোল্লা বলেন, আমার আত্মীয় সোপেনকে বিএনপিতে যোগ দেওয়ার জন্য শামা ওবায়েদ আপার বাড়িতে নিয়ে যাই। এতেই ক্ষিপ্ত হয়ে রবি মেম্বার ও তার লোকজন আমার ওপর হামলা চালান।
এ বিষয়ে অভিযুক্ত রবি মেম্বার বলেন, রেজাউল বিএনপি করে তাতে সমস্যা নেই; কিন্তু সে আওয়ামী লীগ সভাপতির ছেলেকে বিএনপির অনুষ্ঠানে নিয়ে গিয়ে মোটেই ঠিক করেনি, এটা মেনে নেওয়া কঠিন। তাই আমার কিছু সমর্থক ক্ষোভে তাকে মারধর করেছেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতার ছেলে মো. সোপেন বলেন, আমার বাবা আব্দুস সোবাহান মাস্টার উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি এখন রাজনীতির সঙ্গে তেমন জড়িত নন। রেজাউল আমার আত্মীয়, সে আমাকে শামা ওবায়েদ আপার সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে গিয়েছিল। এ কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশের তারিখ: ৭ নভেম্বর, ২০২৫ | greatitbd@gmail.com
বিএনপির অনুষ্ঠানে যাওয়ায় হামলার শিকার আ.লীগ নেতার ছেলে
বিএনপির অনুষ্ঠানে যাওয়ায় হামলার শিকার আ.লীগ নেতার ছেলে
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির কর্মসূচিতে যাওয়ায় আওয়ামী লীগ নেতার ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার আত্মীয় বিএনপি নেতা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের সদর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে সোপেন বিএনপির কর্মসূচিতে উপস্থিত হন। এ নিয়ে ক্ষুব্ধ হন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম ওরফে রবি মেম্বার। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রেজাউল মোল্লাকে রবি মেম্বার ও তার সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায়। এ
সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ সময় আহত বিএনপি কর্মী রেজাউল মোল্লা বলেন, আমার আত্মীয় সোপেনকে বিএনপিতে যোগ দেওয়ার জন্য শামা ওবায়েদ আপার বাড়িতে নিয়ে যাই। এতেই ক্ষিপ্ত হয়ে রবি মেম্বার ও তার লোকজন আমার ওপর হামলা চালান।এ বিষয়ে অভিযুক্ত রবি মেম্বার বলেন, রেজাউল বিএনপি করে তাতে সমস্যা নেই; কিন্তু সে আওয়ামী লীগ সভাপতির ছেলেকে বিএনপির অনুষ্ঠানে নিয়ে গিয়ে মোটেই ঠিক করেনি, এটা মেনে নেওয়া
কঠিন। তাই আমার কিছু সমর্থক ক্ষোভে তাকে মারধর করেছেন।এ বিষয়ে আওয়ামী লীগ নেতার ছেলে মো. সোপেন বলেন, আমার বাবা আব্দুস সোবাহান মাস্টার উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তিনি এখন রাজনীতির সঙ্গে তেমন জড়িত নন। রেজাউল আমার আত্মীয়, সে আমাকে শামা ওবায়েদ আপার সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে গিয়েছিল। এ কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে।এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকের নাম
greatitbd@gmail.com | 01737164838
House-21, Road-4, Block-B, West Dhanmondi Housing, Bosila Road, Mohammadpur, Dhaka-1207.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত